
স্পেন আওয়ামী লীগের অনুরোধে সাংবাদিকদের সিদ্ধান্ত প্রত্যাহার
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আওয়ামী লীগ স্পেন শাখার সোমবারের ত্রি বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ ও পরিবেশন থেকে বিরত থাকার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন স্পেনে বাংলা গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের দু’টি সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক এস আর আই এস রবিনের অনুরোধে স্পেন বাংলা প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের নেতৃবৃন্দ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সম্মত হন।
স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি একেএম জহিরুল ইসলাম, স্পেন বাংলা প্র্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ ও মো. ছালাহ উদ্দিনের সাথে স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এস আর আই এস রবিনের আলোচনা শেষে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সম্মত হোন।
প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর পর সোমবার অনুষ্ঠিত হচ্ছে স্পেন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম। এই সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় প্রবাসীদের মাঝেও কৌতুহল বিরাজ করছে।



