
তুহীন বিশ্বাস
তবুও বেঁচে থাকে আকিঞ্চন ;
অনিকেতন প্রায়োপবেশন করে নিত্যদিন,
নিঃশব্দে নিকোটিন জমে অন্তরাত্মায়
অগ্নিদগ্ধ স্বপ্নগুলো বেওয়ারিশ যন্ত্রণায়।
জীবনের প্রাগুক্ত ছন্দ আমৃত্যু দ্বন্দ্বে ;
অপত্যনির্বিশেষে লালিত লক্ষ্য অদ্ভুতুড়ে,
নিঃসৃত বাক্যে পরাজয়ের ছাপ স্পষ্ট
কাঙ্ক্ষিত নিশ্বাস পরিনত দীর্ঘশ্বাসে।



