
তোমার সঙ্গে প্রাণের খেলা
অরণ্যসঞ্চারী চাঁদ।
হেমন্তের নীলাভ আকাশ
নাড়া বইহারে টাঁড়বারো নাই আর,
লবটুলিয়ার বনে অরণ্যসঞ্চারী চাঁদ
পাতার শিয়রে।
ধাওতাল সাহু ধাতুরিরিয়াড়
গান গেয়ে নাচে নাই আকাশের তারা,
চলো না জ্যোৎস্না দেখে আসি,
আজ রাতে প্রিয় তুমি।
ধরণীর শেষ প্রান্তে আমি সেই লোক
স্বপ্ন দেখতে ভালোবাসি,
আমি স্বপ্নবিলাসী।



