
ইলিয়াছ হোসেন
ঘুমন্ত পৃথিবীতে স্বপ্নরা আবর্তিত হয় এলোমেলো
মনের আকাশে উঁকি দেয় বহুবিধ কল্পনা
অদৃশ্য ভালোবাসায় থাকে না পাওয়ার বেদনা
অতঃপর গল্পগুলো থেকে যায় অসমাপ্ত।
নীরব কষ্ট প্রায়শ খেলা করে জীবনের সঙ্গে
কষ্টকে মেনে নিয়েই সামনে এগিয়ে চলে জীবন
অবুঝ মন সান্ত্বনা খোঁজে না পাওয়ার মধ্যে
এক সময় মন থেকে কেটে যায় স্বপ্নের ঘোর।



