প্রধান খবরবাংলাদেশ

‘স্বপ্ন’ বিক্রি করবে বই ফেরি করা আলোচিত লেখকের বই

গত কয়েকদিন থেকে একটি ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। তাতে দেখা যায়, অমর একুশে গ্রন্থমেলায় নিজের বই হাতে নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে ফেরি করে বেড়াচ্ছিলেন ৮৬ বছর বয়সী এক ব্যাক্তি। ওই ছবি একজন সামাজিক মাধ্যমে পোস্ট করলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচিত হওয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফয়জুর রহমান আল সিদ্দিকীর বই ‘বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা’ বইটি এখন থেকে স্বপ্নের আউটলেটে পাওয়া যাবে।
 
গত কয়েকদিন থেকে একটি ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। তাতে দেখা যায়, অমর একুশে গ্রন্থমেলায় নিজের বই হাতে নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে ফেরি করে বেড়াচ্ছিলেন ৮৬ বছর বয়সী এক ব্যাক্তি। ওই ছবি একজন সামাজিক মাধ্যমে পোস্ট করলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে। প্রকাশকের অভাবে নিজের বই নিজেই ফেরি করে বেড়ানো ড. ফয়জুর রহমানের লেখা বইটি প্রকাশ করতে রাজি হয় পুথিনিলয় প্রকাশনী।
 
বিষয়টি ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তারা ড. ফয়জুর রহমানের বইটি স্বপ্নের আউটলেটে বিক্রির সিদ্ধান্তের কথা জানান।
 
স্বপ্নের হেড অব বিজনেস মাহাদি ফয়সাল জানান, সোমবার তিনি ড. ফয়জুর রহমানের সঙ্গে দেখা করেছেন এবং তার বইটি স্বপ্নের প্রিমিয়াম আউটলেটগুলোতে বিক্রি করার কথা বলেন। এছাড়াও তার আরেকটি বই ‘তড়িৎ প্রকৌশলের সহজ উপায়’ বইটির বিপণন নিয়ে কথা হয়।
 
১৯৩৪ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চরমধুচারিয়া গ্রামে ফয়জুর রহমানের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে অনার্স করেন। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করে ঢাকা মেডিকেল কলেজের অধীনে এসিস্ট্যান্ট একজামিনার হিসেবে কর্মজীবন শুরু করেন।
 
পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিউক্লিয় শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উপর দীর্ঘদিন গবেষণা করেন। ১৯৯২ সালে উক্ত সংস্থার নিউক্লিয় বিজ্ঞান ও গবেষণা ইস্টিটিউটের পরিচালক হিসেবে অবসরগ্রহণ করেন। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড টেকনোলজি এর রসায়ন শাস্ত্রে শিক্ষকতা করেছেন। রিজিওনাল কো-অপারেটিভ এগ্রিমেন্ট নামক একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক ফোরামে দীর্ঘ ৭ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তার নিজস্ব গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে দেশ ও বিদেশের বিভিন্ন জার্নালে লেখা প্রকাশিত হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত ড. ওয়াজেদ সাহেবের সহকর্মী ছিলেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension