
শাহজালাল সুজন
কালের বর্তন দুয়ার খুলে
স্মার্টফোনের যুগ,
হাতের মুঠোয় সব প্রযুক্তি
মনে লাগে সুখ।
আসক্ত হয় ছেলে-মেয়ে
মা রাখে না খোঁজ,
পড়ার ছলে পাপজি গেমে
ফ্রি ফায়ারে রোজ।
শিক্ষিত আজ দেশের মানুষ
মূর্খ তাঁদের বোধ,
সচেতন নাই অভিভাবক
ক্যামনে হবে রোধ?
চোখের জ্যোতি যাচ্ছে কমে
কানে শোনে কম,
অস্থি-সন্ধির ক্ষতি সাধন
ধেয়ে আসে যম।
স্মার্টফোনের সঠিক প্রয়োগ
যদি মেনে হয়,
স্নায়ুতন্ত্রের হয় না ব্যঘাত
মেধার হয় না ক্ষয়।



