কবিতাসাহিত্য

স্মৃতিগন্ধারা

সারমিন চৌধুরী


তুমি পঙ্খি হয়ে আকাশ খুঁজলে
শূন্য করলে বুকের খাঁচা,
তোমাকে না পাওয়ার সেই বেদনা
তৃষিত আঁখির মরণ রচা।

তুমি মোর দরদিয়া শুকপাখী ছিলে
রাখতাম হৃদ পিঞ্জরের ওমে,
বেঁধে মায়ার শিকলে হারিয়ে গেলে
বশিভূত হলে কার জাদুর চুমে?

নিঃসংকোচেই অবলীলায় ছুঁয়েছো
কামনায় ভরা চতুষ্পদী ঠোঁট,
অন্ধ হলে জাগতিক সব চাকচিক্যে
প্রথম প্রেমের শিহরণ করে লুট।

কত কথা পূর্ণিমা রাতে জড়িয়ে বুকে
দুজনার স্বপ্নগুলো ছিল রঙিন,
ভালোবাসা ছিল ডাহুকের মতোন
অস্তিত্বের সংকটে হয়েছে বিলীন।

হাসতে হাসতে ভেসেছি নোনাজলে
কত খুনসুটি সময়ের আরশিতে,
আজ শুধু স্মৃতিগন্ধারা ঘিরে আছে
ভাবছি বসে একাকী নিরিবিলিতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension