আন্তর্জাতিক

হামাস-ইসরায়েল সংঘাতকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বললেন সাবেক আইসিসি প্রধান

হামাস-ইসরায়েল সংঘাতে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান লুইস মোরেনো ওকাম্পো। গতকাল বুধবার (২৫ অক্টোবর) বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

বিবিসির নিউজডে অনুষ্ঠানে লুইস বলেছেন, হামাস-ইসরায়েল সংঘাতে উভয় পক্ষই গণহত্যা চালাচ্ছে।

এ সময় তিনি গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলের নিহতের সংখ্যা উল্লেখ করেন। আইসিসির সাবেক প্রধানের মতে, হামাসের হামলায় এ পর্যন্ত ১৪০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন যা স্পষ্ট গণহত্যা। এছাড়া ২২০ জনের বেশি দেশী-বিদেশী নাগরিককে জিম্মি করাকেও তিনি মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেছেন।

অবরোধে বিপর্যস্ত গাজাবাসীর কথা উল্লেখ করে তেল আবিবের সমালোচনা করেন লুইস। তিনি বলেন, এটি অবশ্যই মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা।

তিনি আরো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তবে কোনো অঞ্চলকে অবরোধ করে সাধারণ মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া যায় না।

গাজায় বিদ্যুৎ, পানি, খাবার বন্ধ করাকে মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেন তিনি।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গাজার বেসামরিক লাখ লাখ বাসিন্দা। প্রায় তিন সপ্তাহে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension