
শাহজালাল সুজন
সময়ের সাথ তাল মিলিয়ে
প্রিয়জন হয় পর,
অচেনা মুখ হঠাৎ আসে
বাঁধে আশার ঘর।
প্রদীপ নিভে সময় ঘন্টায়
কে বা কখন কার,
অসহ্য এই জীবন তরীর
নেইতো কোন পাড়।
সময়ের ধার টেনেই চলে
দুখের অবুঝ মন,
বিরহী চোখ নোনাজলে
কাটায় তিক্ত ক্ষণ।
প্রয়োজনে নিজের স্বার্থে
খুঁজে সুখের নীড়,
আঘাত পাওয়া কত বুকে
ছুঁড়ে দিয়ে তীর।
আলো আঁধার সন্ধিক্ষণে
অনুলিপি রোজ,
অলিখিত বিজ্ঞাপন আজ
হারিয়ে যায় রোজ।



