কবিতাসাহিত্য

হারিয়ে হেরেছি!

হাফিজুর রহমান


হাতের উপরে রাখা কোমল স্পর্শে নিজেকে,
নখের নীল— নেলপালিশে দেখেছিলাম;
দুধের মতো সাদা ধবধবে ওই দুটি হাতের।
স্পর্শে, ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি ছিল
ধরে রাখার, প্রাণবন্ত আকুতি ছিল;
প্রেমের জলোচ্ছ্বাসে বিশ্বাসের মহা-তাণ্ডব,
লণ্ডভণ্ড করে দিয়েছিল একঘেয়েমিতার।

সেদিনই আমার এত বড় ধরনের সর্বনাশ,
না করলে তোমার; কী এমন ক্ষতি হতো?
এখন এ পিঠে বিদ্ধ চড়ক খেলার আঁকড়া!
শূলে ঝুলিয়ে নিঃসঙ্গতার ঘুরানোয় চরকায়,
কী দরকার ছিল আমাকে প্রেম শেখানোর?
পুষ্প ঘ্রাণের বদলে, সেই পোড়া মাটির গন্ধের,
হৃদয় না চেনা এই আমি; ভালোই তো ছিলাম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension