
বিচিত্র কুমার
দুচোখের কোণে ঘুম আসে না আগুন জ্বলে:
নয়নের ভিতরে ভিতরে;
সব সাজানো স্বপ্নগুলো ভেঙেচুরে শেষ করে দেয়
দুর্বৃত্তের দল এক পলকে।
মাঝের মধ্যেই দেখি এদেশের মাটির বুকে:
এক নিম্ন রাজনীতির নগ্ননৃত্য কিংবা প্রতিহিংসা;
হঠাৎ রক্তাক্ত সময় রক্ত নদী।
ফুল ,পাখি , প্রজাপতিদের দিতে হয় প্রাণ
একদিন যারা আশায় বুক বেঁধেছিল প্রাণবন্ত জীবনের
তারা খুঁজে পায় নির্দয় মৃত্যুর সাধ।
হে স্বাধীনতা,
আর কতবার রক্ত গঙ্গায় ভাসতে হবে আমাদের,
আর কতবার ভাঙা ঘরবাড়ি সাজাতে হবে আমাদের,
শক্ত ভিত দিয়ে নতুন করে।
হঠাৎ কোনো ইস্যুতে ইস্যুতে আমাদের জীবনটা হয়ে গেছে চুরমার;
শুধু সংখ্যালঘু বলে দিতে হবে কী, এই প্রতিদান বারবার?



