ভারত

১২২ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভারতে

১২২ বছরের মধ্যে চলতি বছর সবচেয়ে উষ্ণতম মার্চ মাস পার করেছে ভারত। দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল ২০২২ সালের মার্চ মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা। এই মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এর আগে জানুয়ারি মাসের শুরুতে আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছিল, ১৯০১ সাল থেকে গত ১২০ বছরের ইতিহাসে ২০২১ সালটি ছিল ভারতে পঞ্চম উষ্ণতম বছর। মার্চ মাসে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবিদরা ধারণা করছেন, ভারত ২০২২ সালে উষ্ণতার নতুন রেকর্ড গড়তে পারে।

তবে শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, চলতি বছরের শুরুর দিকে ভারতে উদ্বেগজনক ভাবে কম বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভারতে মার্চে বৃষ্টির ঘাটতি প্রায় ৭১ শতাংশ। ১১৪ বছরের মধ্যে চেয়ে কম বৃষ্টির রেকর্ড রয়েছে মাত্র দুইবার।
সাধারণ ভাবে মার্চ মাসে দেশে গড়ে ৩০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু এ বার মার্চে ভারতে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। এর আগে ১৯০৮ সালের মার্চে ভারতে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার। ১৯০৯ সালের মার্চে বৃষ্টি হয়েছিল ৭.২ মিলিমিটার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension