যুক্তরাষ্ট্র

১৮ বছর পর খুলল লটারি ভাগ্য!

রূপসী বাংলা ডেস্ক:আমেরিকান যুবক মাইকেল ট্রানের শখ ছিল লটারির টিকেট কাটার। যুক্তরাষ্ট্রের বয়েজ শহরের পাওয়ারবল লটারি ড্র শুরু হওয়ার পর থেকেই তাই টিকেট কাটা শুরু করেন মাইকেল। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি একই ড্রয়ের একই নম্বরের টিকেট কাটতে থাকেন তিনি। শেষপর্যন্ত কপাল খুলেছে তার। ১৮ বছর পর তিনি জিতেছেন প্রায় ১৬ কোটি টাকা।

এতটা অপেক্ষার পর লটারিতে বিপুল অর্থ জিতে অনলাইনে হিরো বনে গিয়েছেন মাইকেল। তাকে নিয়ে চলছে নানা আলোচনা। টাকা পাওয়ার পর উচ্ছ্বসিত ট্র্যান জানিয়েছেন, তার দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হয়েছে।

পাওয়ারবল জানিয়েছে, শেষ বার দুটি টিকিট কেটেছিলেন ট্র্যান। গত শনিবার লটারির ফল বার হওয়ার পর দেখা যায়, প্রথম টিকিটে ৩০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার টাকা) পেয়েছেন তিনি। চমক আসে দ্বিতীয় টিকিটে। সেখান থেকে ট্র্যানের লাভ ২০ লাখ ডলার! ভারতীয় মুদ্রায় যা সাড়ে ১৩ কোটি টাকারও বেশি।

ট্র্যান জানান, ‘রাতে মোবাইলে চোখ রেখেই চমকে যাই। নম্বর মিলতেই লটারির অফিসে ফোন করি। এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না’। সূত্র: সিএনএন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension