আন্তর্জাতিক

২০২৩-এর শেষের দিকে আসছে মডার্নার কোভিড-ফ্লু বুস্টার টিকা

২০২৩ সালের শেষের দিকে একটি সম্মিলিত কোভিড-ফ্লু-আরএসভি বুস্টার ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করেছে মডার্না। সোমবার (১৭ জানুয়ারি) মার্কিন ফার্মাসিউটিক্যাল ফার্ম এক বিবৃতিতে জানায়, এতে লোকেরা বছরে একটি যৌথ ডোজ নিতে আগ্রহী হবেন।

এটি হবে কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের (আরএসভি) জন্য একক ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ও আরএসভি ঠাণ্ডাজনিত রোগ, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য এটি কার্যকরী হতে পারে। ২০২৪ সালের আগেই এই একক ভ্যাকসিন বাজারে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল ভার্চুয়াল ওয়াল্ড ইকোনমিক ফেরামের রাউন্ডটেবিল অধিবেশনে বলেছেন, ‘২০২৩ সালে করোনার সংক্রমণ কমবে। আমি মনে করি না প্রতিটি দেশে সংক্রমণ হ্রাস পাবে, তবে আমার বিশ্বাস আগামী বছরে কিছু দেশে সংক্রমণ কমবে।”

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হল একটি বার্ষিক বুস্টার রাখতে সক্ষম হওয়া, যেখানে লোকেরা দুই থেকে তিনটি শট পেতে চায় না, কিন্তু একটি ডোজ নিতে চায় সে ক্ষেত্রে যাতে আমাদের অনুমতি পেতে সমস্যা না হয়। আরএসভি প্রোগ্রামটির তৃতীয় ধাপের টেস্ট চূড়ান্ত পর্যায়ে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে হিউম্যান টেস্টে যাবে।

মডার্নার পরীক্ষামূলক ফ্লু শট চারটি প্রধান স্ট্রেনকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, এমআরএনএ পদ্ধতির উপর নির্ভর করে এটি তৈরি করা হচ্ছে যা কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension