
আমি তো বেমালুম ভুইলা গেছি
সেইসব কালরাত্রির কথা
তোমারে যত চাইতাম কাছে
ততই ঠেইলা দিতা ব্যবধানে।
তারপরও বান আসে
আটকে রাখা সংযমী সুখ
আচমকা জলোচ্ছ্বাসে
ছুটতে থাকে দ্বিকবিদিক
ছুটতে থাকে জ্ঞানশূন্য।
বরইয়ের পাতার ফাঁকে
সূর্য আলোর বিষ্টি পড়ে
আমি ভিজি আলোর রঙে
ঝিলিমিলি বর্ষায়।
আবারো উপেক্ষাতে?
ভয় দেখায়ো না, সোনা!
সংকট কিন্তু এখন ভিন রঙের।
আলোর বিষ্টি যে চিনে
ভয় কি পায় সে
এইসব ব্যবধানে?



