
৩০ ঘণ্টা কেটে গেলেও শ্রীনগরের সিআরপি ছাউনিতে এনকাউন্টার এখনও চলছে, শহিদ ১ কনস্টেবল
রূপসী বাংলা ডেস্ক:শ্রীনগরের কর্ণ নগরে সিআরপিএফ ছাউনিতে ঢুকে পড়া জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার এখনও চলছে। জানা গিয়েছে, জঙ্গিরা লুকিয়ে রয়েছে ছাউনির পাশেই একটি বাড়িতে গা ঢাকা দিয়েছে জঙ্গিরা। ২৪ ঘণ্টা কেটে গেলেও তাদেরও এখনও বার করা যায়নি।
জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন সিআরপি কনস্টেবল মোজাহিদ খান। তিনি বিহারের আরার বাসিন্দা।
সুঞ্জওয়ান এনকাউন্টার শেষ হওয়ার পর দিনই জঙ্গিরা কর্ণ নগরে সিআরপির ২৩ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতরে হামলার চেষ্টা করে। ভোর সাড়ে চারটে নাগাদ ব্যাটেলিয়নের গেটের কাছে প্রহরী ২ জঙ্গিকে দেখতে পান। লুকনোর চেষ্টায় তারা ঢুকে পড়ে পাশের এক বাড়িতে। তার ঠিক পাশেই এসএমএইচএস হাসপাতাল, এখানেই দিনকয়েক আগে জঙ্গিরা হামলা চালিয়ে ছাড়িয়ে নিয়ে গিয়েছে তাদের এক সঙ্গীকে।
সিআরপির তল্লাশির সময় সকাল সাড়ে নটা নাগাদ গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতে শহিদ হন কনস্টেবল মোজাহিদ খান। জবাব দিতে থাকে নিরাপত্তা বাহিনীও।
গত ৩ দিনে সেনা ও নিরাপত্তা বাহিনীর ওপর এটি তৃতীয় বড় হামলা। শনিবার জম্মুর সুঞ্জওয়ানে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ৫ সেনা কর্মী শহিদ হন। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন লুঞ্জওয়ান ছাউনিতে গিয়ে দেখেছেন সেখানকার পরিস্থিতি, জানিয়েছেন, সেনাদের এই বলিদান বিফলে যাবে না।



