বাংলাদেশরাজনীতি

৭ নভেম্বর আবারও সংলাপ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: প্রথম সংলাপ ‘আকাঙ্ক্ষার’ প্রতিফলন না হওয়ায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের আবেদনের প্রেক্ষিতে আবার সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ রোববার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ড. কামাল হোসেনের চিঠির প্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ছোট পরিসরে আগামী বুধবার ৭ নভেম্বর সকালে আবারও সংলাপ অনুষ্ঠিত হবে।’

গত ১ নভেম্বর রাতে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা। সেদিন দীর্ঘ সংলাপ শেষে বেরিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ড. কামাল বলেন, সংলাপ থেকে তেমন কোনও সমাধান পাওয়া যায় নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এ সংলাপে সন্তুষ্ট নই। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন চলবে বলেও জানায় ঐক্যফ্রন্ট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension