কবিতাসাহিত্য

সময় মেনে

সুজন দাশ


সময় তোমায় দেবে যেমন
কেড়েও নেবে তোমার সবই,
ছক বাঁধা এই জীবন খানা
তার ফ্রেমে এক আঁকা ছবি!

সময় মেনে চলতে শেখো
সময় তোমায় গড়ে নেবে,
উল্টো হলেই সব হারাবে
পথ পাবে না তখন ভেবে!

সময় তোমায় শেখায় পড়ায়
নাও প্রেরণা কাজের মূলে,
সাজাও জীবন সময় মেনে
ভরবে বাগান আশার ফুলে!

অবহেলা সয় না সময়
মানলে সে দেয় উজাড় করে,
থাকো লেগে নিজের কাজে
যাও এগিয়ে তাকেই ধরে!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension