বিনোদন

দাবাং ছবি আমার কেরিয়ার শেষ করে দিয়েছে

রূপসী বাংলা ডেস্ক:অনুরাগ কাশ্যপের দেব ডি দিয়ে বলিউডে পা রেখেছিলেন। অভিনয়গুণে নজরও কেড়েছিলেন দর্শকের। কিন্তু কেরিয়ারের দৌড়ে পিছিয়ে পড়েছেন মাহি গিল। আর এ জন্য তিনি দায়ী করেছেন সলমন খানের দাবাং ছবিকে।

দেব ডি-র পর মাহি গুলাল করেন। তারপর হাতে আসে দাবাং, পরিচালনায় ছিলেন অনুরাগ কাশ্যপের ভাই অভিনব। দাবাং-এর মত সুপারহিট বাণিজ্যিক ছবিতে পার্শ্বচরিত্র করেন তিনি। মাহি জানিয়েছেন, দেব ডি করার পর তিনি বহু পুরস্কার পান, অফারেরও বন্যা বইছিল। প্রযোজক, পরিচালকরা তাঁর সঙ্গে কাজ করতেও ইচ্ছুক ছিলেন। কিন্তু দাবাং-এর পর তাঁরাই চাইলেন তাঁকে পার্শ্ব চরিত্রে কাজ করাতে।

মাহি বলেছেন, তাঁর ভীষণ খারাপ লেগেছিল, বুঝতে পারছিলেন না, ঠিক কী ঘটছে। তিনি ভাগ্যে বিশ্বাস করেন, মনে করেন, এমনটাই হওয়ার ছিল। দাবাং-এ কাজ করার জন্য তখন আফশোস হয়েছিল তাঁর কিন্তু এখন আর কিছু মনে হয় না।

দাবাং-এ আরবাজ খানের প্রেমিকার চরিত্রে ছিলেন মাহি। ছবির সিকোয়েল দাবাং ২-তে কাজ করতে তিনি আগ্রহী ছিলেন না। কিন্তু পরিচালক আরবাজ এসে বলেন, ছবিতে তাঁর চরিত্র থাকা জরুরি। তখন আর না করেননি।

২৭ তারিখ মুক্তি পাবে মাহির ছবি সাহেব বিবি অওর গ্যাংস্টার ৩। তাঁর আশা, এই ছবি আবার তাঁকে ফিরিয়ে আনবে আলোকবৃত্তের নীচে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension