
মমতা মজুমদার
এখানে ঋতু যায় ঋতু আসে
ভালোবেসে প্রকৃতির খুব কাছে।
কত ভোর হয় বারে বার নতুন সাজে
সবুজ গাঁয়ে হিম হয়ে শীত ফিরে আসে।
লাউয়ের ডগায় শিশির ছুঁইয়েছে পাশে।
হেমন্ত গিয়ে ফিরে এলো সোনালি ধানে
শীতের আগমন দেখেছি মৃদুলা বাতাসে
পৃথিবীর আলো আঁধারে কনকনে শীতে
দাঁড় কাক বসে অঘ্রানের কুয়াশার ঘাসে।
ফাল্গুনও অপরূপ সাজে কত ফুল ফোটে
পাতা ঝরা পালক যেন উড়েছে দূর দেশে!
এখানে ঋতুরা আসে প্রকৃতি ভালোবেসে
শরৎও এসেছিল একদিন নীল শাড়ি পরে।
বর্ষার জলে ভিজে উড়ে গেছে ওই আকাশে।
মেঘের নৌকা চড়ে ভালোবেসে হেসে হেসে।
এখানে সন্ধ্যা ঘনিয়ে এলে নক্ষত্রেরা জ্বলে
মিটিমিটি হাসির শব্দে যায় মাতোয়ারা করে।
চাঁদের কিরণে ঝলমলিয়ে উঠে মাঝে মাঝে
বাংলার রূপ দেখে যাই আমি ওই মুগ্ধ মনে।



