
এইচ এম হাসান মাহমুদ
যিশুর ক্রুশবিদ্ধ আর্তনাদ যে শহরে
সে শহরে কফিনে থাকে আকর্ষিত পারফিউম
সাথে থাকে দামি অ্যালকোহল
ঘোষণা করা হোক এ শহরকে
নিষিদ্ধ শহর।
আয়নার সামনে দাঁড়িয়ে
মরিয়ম খুঁজেছিল একটা পরিচয়
যে পরিচয় পেলে বিশ্ববাসী
লাল গালিচায় অভ্যর্থনা জানাতো
ঘুচে যেত কুমারী মায়ের
সকল অপবাদ, লাঞ্চনা।
নিষিদ্ধ শহরে শান্তির পায়রা
উড়ে বেড়াতো সংকোচ না রেখে
গোপনে আর খেতে হতো না
কুড়িয়ে কুড়িয়ে ফেলে দেওয়া খাবার।
গর্ব করে পাওয়া হতো স্বাধীনতার সুখ
ঘুচে যেত সকল ব্যথা অবহেলিত অসুখ।



