
নাসরীন জামান
চেয়ে দেখো আজ, কত কারুকাজ
সোনালী ধানের সোনা বনে
আলো বায়ু জল, রোদে ঝলোমল
শিশির গড়ায় সেইক্ষণে।
ধান কাটা মাঠ, যেন কোনো পাঠ
বই খুলে পড়ে কোন চাষী
ঢেঁকি ভানা সুখে, কিষাণীর মুখে
হেসে যায় কোন সেই হাসি?
হেমন্তবেলা, খেলে নব খেলা
উৎসবে জাগে ঘরে ঘরে
কবিতার কবি, প্রভাতিয়া রবি
সেই ছবি বুক পেতে ধরে।
রাত জাগা পাখি, নেশাতুর আঁখি
নবান্নে খোঁজে আজ যাকে
সেই মুখ এসে সাদা ক্যানভাসে
হেমন্ত হয়ে ছবি আঁকে।



