
মোত্তাকিন আলী
গাঙ্গে উড়িলো চিল, বহু দুর বহু পথে
দিবালয়ে দেশ লুন্ঠিত হলো তন্ময়ের সঙ্গতে।
কেউ কোথা নেই ভাতৃ যে মোর , কেউ কোথা নেই দাতা,
চুষিলো নেত্র যে মোর , অসম্বন্দ্ধের হালখাতা।
সমাজ তুমি হায়, ধনকুবের হয়েছে হাতের বল,
তবে তুমি আমার ক্ষণে কেন ভিজাইলে চোখের জল?
সমাজ তুমি আর কত রূপ আর কতবার ছলে?
পাষাণের সুরে মজিবে তুমি, গাহিবে নির্মলে?
সকলের তরে সকলে মোরা জীবন চলার সাথী,
যে জন বাঁচিলো মানুষ মাঝে, সিদ্ধির দিবা রাতি!



