
সাহানাজ পারভীন
আলতো মেঘের ওড়না ঢাকা বন পলাশীর রাত
জানালা উজান চাঁদের আলো একলা বৃষ্টিপাত,
সারাটাদিন পথ চাওয়া আর রাতের আদর নদী
দমবন্ধ হয় বুকের দাওয়ায় হারিয়ে ফেলি যদি।
তোর না ও ফুল অন্য কারো, ছায়ায় ঢাকে সর
যত-ই টানিস অন্য মানিস! সে অন্য কারো ঘর,
আয়-রে বৃষ্টি বুক ভিজিয়ে চোখে জল থইথই
সবটা পেয়েও কেন হারালি হিসাব মিলছে কই?
মেঘে মেঘে কত্তো কথা আমার বালিশ কাঁদে
একটা করে রাত্রি মরে বুঁনো’র সোহাগ ফাঁদে,
তবু্ও যখন রাত্রি নামে তোর শর্তে হই রাজি
স্বল্প আলো কল্পনাতে মিথ্যা প্রেমিক সাজি।



