প্রবাস

রোটারি ক্লাব অফ হোপ নিউ ইয়র্কের চার্টার ও প্রথম ইনস্টলেশন প্রোগ্রাম

সোমবার, (২১ নভেম্বর) রোটারি ক্লাব অফ হোপ নিউ ইয়র্কের চার্টার অনুষ্ঠান ও প্রথম ইনস্টলেশন প্রোগ্রাম উদযাপন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোটারি ক্লাব জানায়, শনিবার (১৮ নভেম্বর) অনুষ্ঠানটি ব্রুকলিনের এক আবাসিক ভবনের ছাদে চার্টার অনুষ্ঠান ও প্রথম ইনস্টলেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা গভর্নর জে. লরেন রাসেল, সাবেক জেলা গভর্নর মার্টিন শুলম্যান, ভাইস গভর্নর ও সাবেক জেলা গভর্নর মাহবুব আহমেদ, সাবেক জেলা গভর্নর এরিক স্টরবার্গ, সাবেক জেলা গভর্নর গ্যারেট ক্যাপোবিয়ানকো, সাবেক জেলা গভর্নর মেরি শাকলেটন, এরিয়া গভর্নর বিনা আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৭২৩০-এর রোটারিয়ান শাহনেওয়াজ রাহিম, লাবনী আহমেদ। অনুষ্ঠান সঞ্চালক রোটারি নিউ ইয়র্ক ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান রওনক আহমেদ আইপিডিজি মার্টিন শুলম্যানের কাছ থেকে চার্টার সার্টিফিকেট গ্রহণ করেন। ক্লাবের বর্তমান সভাপতি, রোটারিয়ান কাজী আহমেদ ডিজি জে লরেন রাসেলের সাথে শপথ নেন। শপথে ডিজি সভাপতি কাজী সহ নতুন পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমস্ত চার্টার সদস্যরা ডিজি লরেনের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। সভাপতি কাজী নতুন সদস্যদের রোটারি ল্যাপেল পিন উপহার দিয়ে স্বাগত জানান।

এছারাও যে সব সদস্য উপস্থিত ছিলেন হলেন নাহিদ জামান, নওশীন বারকো, শোয়েব খান, সাদ আহমেদ, নিয়াজ আফনান, মাদানী খান, মার্শা চৌধুরী, সোহেল পারভেজ, মোহাম্মদ বাবর, শাকারা মহিউদ্দিন, আতিকুর রহমান, মোহাম্মদ আফতাব, শায়লা আফতাব, ফয়সাল মাহমুদ, সানজানা তাসমিন, সাজ্জাদ হোসেন, তারেক আবদুল্লাহ, রুবাইয়া রহমান, আরিফ আহমেদ, সুমাইয়া গনি, চাঁদ সুলতানা, রাকিব চৌধুরী ও ইথেল হোসেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension