
সীমা ইসলাম
বিশ্ব জুড়ে যুদ্ধ বাধায়
পরাশক্তির দল,
সকল দেশে দেখায় তারা
নিজের শক্তি বল।
বিশ্বের জুড়ে শাসন করা
স্বার্থ হাসিল লোভ,
বুলেট বারুদ বোমা ফেলে
ঝাড়ে নিজের ক্ষোভ।
পরমাণু অস্ত্র চালায়
আতঙ্কে দেশ রয়,
রক্তক্ষরণ যুদ্ধ খেলায়
মানব জীবন ক্ষয়।
ক্ষমতাতে থাকতে টিকে
রেষারেষি বেশ,
এমন যদি চলতে থাকে
বিশ্ব হবে শেষ।
যুদ্ধ-আগুন ধ্বংস করে
জীবন পুড়ে ছাই,
বন্ধ করো যুদ্ধ-খেলা
শান্তির ধরা চাই।



