
নাসরীন খান
হাসনাহেনা হিম যুথিকা
প্লাবন নামে বন বীথিকা
মায়া কানন স্বপ্নীল শাখা
রঙিন ভূবন মন পাখা।
কাশফুল বাতাস কাঁপন
সবুজ শ্যামল স্বপ্ন কানন
ঢেউ দোলায় মাতাল সাগর
থৈথৈ খেলে ভাটির হাওর।
শাপলা শালুক ঝিলবিল
হাঁস পাখালি খিলখিল
মনের রঙধনুতে নানান রং
জাগল মুখোশে বৈশাখী সং।
ফাগুন ডাকে আগুন জ্বেলে
রং মিতালি ডাঙায় খেলে
নয়ন জুড়োয় প্রাণ প্রিয়াতে
মন মাতায় জোনাক রাতে।



