
সাঈদুর রহমান লিটন
বিজয় আসে বলেই উল্লাস করি
ইতিহাসে ফিরে যাই রোজ
বিজয় আসে বলে স্বপ্ন গড়ি
স্মৃতিগুলো করি তাই খোঁজ।
বিজয় এলেই মনে পড়ে রক্তরাঙা ভোর
বিজয় এলে বাঁধি মনে সবাই প্রীতিডোর।
আপন পর আর শত্রুমিত্র সবাই মিলে এক হই
বিজয় এলেই এলে সব ভুলে তাই পাশাপাশি রই।
বিজয় এলেই শত পুষ্প ফোটে বাগে
বিজয় এলে সব লোকেরা হঠাৎ জাগে।
গানে গানে ভরে দিয়ে জাগিয়ে দেয় দেশ
বিজয় এলে মুক্তি পেয়ে উল্লাস করি বেশ।



