কবিতাসাহিত্য

স্বরচিত সর্বনাশ

তাহমিদ হাসান


জানি না, কেন হৃদয়ে নেমেছিল শোকের শ্মশান
বজ্রাহত বেদনার মতো; চলে গেলে শিবিকায়
চড়ে—রেখে গেলে অমায়িক অবহেলা তুমি; হায়,
যদি চাও করে যেতে পারো আবেগের অবসান।

ঊষা উদার আলোয় হয়তো কোথাও আবার
দেখা হতে পারে; স্বপ্নভঙ্গ সময়ের কষাঘাতে
যদি ফিরে আসে স্মৃতি—পারবে না আমায় ফেরাতে
আর; যেহেতু তোমার প্রেম কৃপণের কোষাগার।

তারচেয়ে ভালো হয়, যদি আমি রয়ে যাই দূরে;
অন্তরে বাজবে করুণ করতাল; প্রেমের দাস
হয়ে কাল কাটাবো কল্পনার কারাগারে; ভুতুড়ে
ভালবাসায় ভেসে যাবে ভাবনার ভদ্র আকাশ।
চন্দ্রগ্রহণের মতো কতিপয় অন্ধকার খুঁড়ে
আমরণ করে যাবো আমি স্বরচিত সর্বনাশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension