
আসাদুজ্জামান খান মুকুল
শীতের বুড়ি হন হনিয়ে চাদর মুড়ে এলো!
তার আসাতে সবার মনে সুখের দেখা দিলো!
শীতের বুড়ি শীতল ভারি মাথায় পাকা চুল,
গুঁজে দিলাম তার খোঁপাতে শিশির ভেজা ফুল!
আরো দিলাম কাঠের পিঁড়ি বসতে এই বুড়ি!
সঙ্গে করে আসছে নিয়ে মণ্ডা-গুড়-মুড়ি!
সকাল বেলা বুড়ির ভেটে খাই গরম পিঠা,
দারুণ মেলা জমে আবার পেয়ে রোদের ছিটা।
বুড়ির নাচে রাত নিশিতে হয়নি কারো ঘুম,
সুযোগ পেয়ে মারে আবার গায়ে কামড় ধুম!
সকাল বেলা মিটেল রোদে হাসে যে তায় দেখে,
সবুজ ঘাসে শিশির কণা কাছেতে নেয় ডেকে।
খোকা-খুকিও খেলায় খেলা ধরে অনেক আড়ি,
বুড়ি কিন্তুু কম যায়নি দোলায় মাথা নাড়ি।
বুড়ির সাথে খেলে তাদের সারাটি দিন কাটে,
সেই সুবাদে খোকা-খুকির লেখা পড়াও লাটে !
বুড়ির নাকি চাঁদের মাঝে আছে সোনার দেশ
খোকা-খুকিও যাবে সেথায় সুখের নাই শেষ!



