
যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের তুপের মুখে বিএনপির ভিক্ষুব পন্ড
রূপসী বাংলা ডেস্ক:লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপি নেতা কর্মীদের হামলার নিন্দা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ ঘটনায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তারা। হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান প্রবাসীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়ার রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা উচ্ছ্বসিত প্রকাশ করেছেন। রায়ের আগের দিন বুধবার লন্ডনে নেতাকর্মীরা বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা স্মারকলিপি প্রদান করতে গেলে হাইকমিশনের ভিতরেই বিক্ষিপ্ত হামলা ও ভাংচুর করে।
যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবী দলের বহিষ্কৃত সভাপতি নাসির উদ্দিন শাহিন হাইকমিশনের ভিতরে থাকা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলে এবং অবমাননা করেন। এ ঘটনা প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রবাসীরা মনে করছেন এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।
এক বাংলাদেশী প্রবাসী বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনে যারা এমন সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা বাংলাদেশের শত্রু এবং বাংলাদেশের মানুষের শত্রু। আমরা তাদের ন্যক্কারজনক হামলার নিন্দা জানায়।’



