
এম. আবু বকর সিদ্দিক
ঘর থেকে তুই বাইরে গিয়ে
দেখিস রঙিন ফুল,
প্রবীণ চোখে নবীন স্বপ্ন
মস্ত কঠিন ভুল।
যে নায় চড়ে যাত্রা শুরু
সে নায়ে ধর হাল,
হরেক নায়ে পা রেখে তুই
করিস না বেতাল।
পাকায় পাকায় ঘুরুক চাকা
কাঁচায় দিস না চোখ,
এমন হলে তোর গাড়িতে
চড়বে অন্য লোক।
পরের গাছে ফুটল চারা
সেই চারা আজ গাছ,
প্রবীণ চোখে নবীন স্বপ্ন
নেই কি শরম লাজ।



