
রফিকুল নাজিম
তোমার প্রেমিক হতে গিয়ে আমি কবি হয়ে গেলাম।
বিচ্ছেদের এই বিরানভূমিতে
বিষাদ আমার কালি
জীবন আমার কলম।
আমি প্রেমপত্র লেখার বদলে লিখে যাচ্ছি
করুণ চারু এক বিষাদনামা,
বিচ্ছেদের গোপন অনলে পুড়ে পুড়ে
আমি লিখে যাচ্ছি বিরহের অনিন্দ্য এক কবিতা-
‘তুমি কেন আমার হলে না?’



