
শম্পা ঘোষ
বিশ্বাস প্রাবল্যে ভেসে যাচ্ছে শব্দপাত
ধুলোবালি লেগে থাকা হাত পা ধুয়ে ফেলতে হয়—
এটাই নিয়ম পদ্ধতি,
স্মৃতিতে লুকিয়ে থাকা চেনা ফুলের গন্ধ
সংবাদপত্রেও মুড়ে ফেলে দেওয়া ডাস্টবিনে
অবাধ্য চরিত্রের মত অনিশ্চিত,
এটা সেটার মূল্যায়নে কাঁপতে থাকে গোটা শরীর
শরীর যেন শিরা-হীন স্বস্তিক চিহ্ন.
পাট ভাঙা অভ্যেস এ জিরানো রোদ্দুর ছায়
আর ফেস্টুনে তুনে ফেলে আসা রাত
সবকিছুই যেন নিষেধগামী স্বেচ্ছাচার
অলিগলি ঘুরে চিনচিনেব্যথার উপর বামের আশ্বাস,
অতল খাদের দিকে গড়িয়ে যাচ্ছে পৃথিবী,
একটু একটু করে—
শিশির শীতের সিক্ত মাটি
তবু ডেকে আনে প্রশ্রয়ের সমুদ্র।



