কবিতাসাহিত্য

আপনে মানুষটা…

আয়শা সাথী


মানষে কয়,
আধা রুটি খরচে অবলা প্রাণি প্রেমে পরে,
আধা চকলেটে শিশু
অর্ধেক সিগারেট খরচে শত্রুও বন্ধু হয়,
সামান্য প্রার্থনায় যিশু।
আপনের লাগি আস্ত জীবনখানই খরচ করলাম
অথচ,
আপনে মানুষখান আমার হইলেন না!

জান হারাইবার ডরে কেউ অ্যামনে কান্দে না
যেমনে আপনারে হারাইবার ডরে কান্দি,
কোনো পথহারা নাবিক এমনে কূল খোঁজে নাই
যেমনে আপনারে পাওয়ার তরিকা ধান্দি।

বেবাক মানষে বুঝল আপনারে আমার চাইই চাই—
অথচ,
আপনে মানুষখান তা বোঝেন না!

চামড়া ছুলিয়া আদর যতনে
হরেক কিছিমের মশলা আবরণে
কলিজা ছেদি পেরেক ঠুকিয়া
কাষ্ঠ-খড়ি পুড়াইয়া, কাচঘরে ঘুরাইয়া
আপনে বরং
আমার কলিজাডারে বারবিকিউ বানাইলেন!

মাঝে মধ্যে হৃদ রক্তক্ষরণ
যদিও বা নেভায় আগুনের দহন
আপনার সদয় অক্সিজেনপূর্ণ ফুঁৎকার
বাড়ায় ঐ শিখা, পোড়ায় দ্বি-হার।

হগ্গলে আমার হৃদয় ঝরা রক্ত দেখলো
কলজে পোড়া গন্ধ পাইলো
অথচ,
আপনে মানুষটা পুরাডাই বারবিকিউ স্পাইস ভাবিলেন!

আপনে কি আমারে কইবার পারেন—
হৃদয়ডারে আর কত্তোখানি পোড়া-পোড়া করলে
আপনে মানুষখান ভালোবাসার গন্ধ পাইবেন?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension