
সাঈদুর রহমান লিটন
মায়ের মুখের মধুর ভাষায় মুগ্ধ হই
চেতনা জাগ্রত হয় মুক্তির
প্রভাত বেলার সূর্য ওঠে
স্বাধীনতার বীজ রোপিত হয়
অন্তরের মনিকোঠায়।
বুকে ধ্বনিত হয় অ আ ক খ
স্বপ্ন রফিক, ছালাম, বরকত
রক্তের ফিনকি দেওয়া স্রোত
ভাষার সাগরে নিপতিত হয়।
মায়ের মুখ নিসৃত শব্দ গুলোয়
নিয়ে যায় একাত্তরে
ছেলে হারানোর হাহাকারে।
বুকে বাজে আমার ভায়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলতে পারি।
রক্ত স্রো কথা বলে যায় বুকের ভিতর।



