
হাফিজুর রহমান
না-না বারান্দায় হবে কেন!
সাজিয়ে রাখা এ হৃদয়-কুটিরের খুদিত তাকে
হাজার বছরের গুজিয়ে রাখা প্রেমদানিতে,
সৌন্দর্য – ঝরা ঝর্ণায় পুলকিত আবেগ হতে।
পাগলামির কী দেখেছ হে আমার, অবজ্ঞা?
প্রেমের চোখে দেখলে তো বুঝবে – মিথ্যে নয়,
দৃষ্টিটা পাল্টিয়ে দিতে – দুর্গন্ধের বদলে দেখবে,
ঘ্রাণ ছড়ানো ফুল-ও ফোটে আবর্জনায়।



