
কোমল দাস
সীমাহীন মেঘ যাতনা পোহাই হৃদয়ের নিজ ঘরে
বিধি যে স্বয়ং যাতনা দিয়েছে কোজাগরী অন্তরে,
যখন জোনাকি আলোকিত করে তপ্ত আঁধার রাত
তখন আমার ইচ্ছেরা হাঁটে হাতে ধরে তার হাত।
কিবা আসে যায় রজনীর তাতে তুচ্ছ এ আলো দেখে
তেমনি ইচ্ছে বুকেতে আমার রেখেছি আমি যে মেখে,
কখনো আমার ইচ্ছেরা হাঁটে নিস্ফল মরু পথে
অথচ বোঝেনা ভাগ্যের চাকা লাঞ্ছিত ভরা রথে।
ওগো দয়াময় ক্ষমা করে মোরে টেনে নাও বুকে আজ,
নইলে আমার আছে কি সাধ্য করবো তোমার কাজ?



