বাংলাদেশ

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

রূপসী বাংলা ডেস্ক:দেশের তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত, রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থি ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দিনগত রাতে এসব ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে।

কুমিল্লার জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন।

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধে নিহতেরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার উত্তর মানিকনগরের খোরশেদের ছেলে আল-আমিন (৩০) ও কুমিল্লার বুড়িচং থানার কংশনগর চরেরপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিতাসের নারান্দিয়া এলাকার কবরস্থানের কাছে ১২/১৩ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ সাত ডাকাতকে আটক করে, অন্যরা পালিয়ে যায়। এর মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুইটি দেশি এলজি, চার রাউন্ড কার্তুজ, তিনটি ছোরা ও লোহার রড জব্দ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লালন হালদার (৪০) নামে এক চরমপন্থি নিহত হয়েছেন। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নিহত

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে চরমপন্থি লালন ও তার দলের অন্য সদস্যরা পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর তীরে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে চরমপন্থি দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় লালন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালন পাবনা জেলার সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত জীতেন হালদারের ছেলে।

ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাইকপাড়ার শ্মশানঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হজরত আলী (৪২) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।

উল্লাপাড়ায় ‌‌’বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে দুইটি শুটার গান, ১৪টি কার্তুজ, একটি কুড়াল, একটি হাসুয়া ও তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension