কবিতাসাহিত্য

খণ্ডিত জীবনাঙ্ক

তুহীন বিশ্বাস

নয়ত ফিরিয়ে দেব সুদ সমেত ঋণ
ছিড়ে ফেলে দেব হিসাবের খাতা;
ইরেজারে মুছে যাবে নাটকের পটভূমি
স্বেচ্ছায় ভুলে যাব গাণিতিক সূত্রাবলী।

খণ্ডিত জীবনাঙ্কের অস্পৃশ্য কুৎসিত দাগ
জেগে ওঠে সময় অসময়ে অন্তরাত্মায়
স্মৃতির ওষ্ঠে জাগ্রত অতীত জীবাণু;
ঠুকরে ছিঁড়ে ফেলে বর্তমান সুখ।

কষ্ট পাহাড়ে নষ্ট সময়; ভ্রষ্ট পথ
ধ্বংস করে সকল জীবনের রথ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension