
বিনোদন
দিলবর গানের সঙ্গে দুই দঙ্গল কন্যার নাচ
রূপসী বাংলা ডেস্ক:দঙ্গল-এ তাঁরা ছিলেন দুই পিঠোপিঠি বোনের ভূমিকায়। বাস্তবেও সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখের বেজায় বন্ধুত্ব। এবার তাঁদের দেখা গেল দিলবর গানের সঙ্গে নাচতে। ফাতিমা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিওটি।
ফাতিমা এখন কাজ করছেন আমির খানের ঠগস অফ হিন্দোস্তান ছবিতে। তাঁরা দুজনে ছাড়াও ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ। আর সানিয়াকে দেখা যাবে আয়ুষ্মান খুরানার সঙ্গে বধাই হো ছবিতে।



