বিনোদন

প্রথম একসঙ্গে নাচবেন মাধুরী-বিদ্যা

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’-এ একসঙ্গে নাচবেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। সিনেমাটি নতুন করে উপস্থাপন করা হবে। গানের দৃশ্যায়নে থাকবেন বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। দর্শকদের চমক দেওয়ার আশায় এ পরিকল্পনা করেছেন নির্মাতা অনীশ বাজমি ও প্রযোজক ভূষণ কুমার।

নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আগামী মে মাসেই গানের দৃশ্যধারণ শুরু হবে। গানটিতে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের সঙ্গে কার্তিক আরিয়ানকেও দেখা যাবে।

‘ভুল ভুলাইয়া’র প্রথম সিনেমায় মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের দুর্দান্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুল ভুলাইয়া’ ছবির তুরুপের তাস। ‘আমি যে তোমার’ গানের সঙ্গে অভিনেত্রীর নাচ সবার মন কেড়েছিল। ১৭ বছর পর ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় আবারো বিদ্যা বালানকে ফিরিয়ে আনছেন পরিচালক। বিদ্যা বালানের যুক্ত হওয়ার খবর দেন রুহ বাবা কার্তিক আরিয়ান নিজেই।

কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু।

এর আগে ‘ভুল ভুলাইয়া’ প্রথম সিনেমায় মনোবিদের ভূমিকায় দেখা যায় অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভুতুড়ে’ রোগ সারাতে অট্টালিকায় হাজির হয়েছিলেন তিনি। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর গোছানো গল্পই মন কেড়েছিল দর্শকদের।

সেই ধারাবাহিকতায় এর দ্বিতীয় কিস্তিও জমেছিল। তাই তো স্বাভাবিকভাবেই এর তৃতীয় কিস্তি নিয়েও উত্তেজনা বাড়ছে। আগামী দিওয়ালিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছেন নির্মাতারা। ইতোমধ্যেই সিনেমাটির শুটিংয়ে কলকাতার রাস্তায় দেখা গেছে কার্তিক আরিয়ানকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension