কবিতাসাহিত্য

পথ পথিকের প্রেম

এম এ জিন্নাহ


প্রভাত প্রহরে পথের প্রান্তে চেয়েছি বদন তার;
পরশ বিছানো সরস মায়ায় খুলেছে দক্ষিণা দ্বার।
বিমুখী সরণি দ্বিমুখী পথিকে সরেছে লাজুকে যেন;
ধরণি ধূলিতে নয়ন খুলিতে দেখিনি কখনো হেনো!

অলক ঝলকে আঁখির পলকে নোলকে সেজেছে ভারি;
অপলকে চেয়ে কেটেছে প্রহর, থামেনি তো আহাজারি।
ধূলিতে জমেছে শতেক-প্রবাদ, কবিতা জমেছে কত;
সমস্তটুকু বিলিয়ে দিয়েছি ইচ্ছে নিজের মতো।

প্রণয় ছড়ানো পূবালী অনিলে চলেছি তাহার দিকে;
সেথায় রয়েছে দুলালি দুয়ারে, পদ্মকমল এঁকে।
জনম কাটুক জনম বিলিয়ে হৃদয় থাকুক তাতে;
পথ হতে পথ চরণ ওঠুক, হাতটি থাকুক হাতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension