
শারমিন নাহার ঝর্ণা
মাঝে মাঝে শীতল সমীরণ বয় বলেই
গাছের পাতারা এক সাথে দোলে,
কিচিকিচি করে প্রণয়ের ভাব জমায়
দুটি দোয়েল পাখি মগ ডালে।
ছোট্ট টুনটুনি পাখিরা পাখা মেলে
উড়ে আনন্দে পাতার ফাঁকেফাঁকে,
ছোট্ট লতা গাছ স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে
আঁকড়ে ধরে শক্ত বাঁশের কঞ্চি।
বেলকনির সাজানো টবের ফুলগুলো
সতেজ থাকে প্রতিদনের যত্নে,
অবহেলায় মরচে ধরে দামি সম্পর্কে
অযত্নে ধুলোয় ভরে ঝকঝকে হীরে।
সম্পর্কের মধ্যে বেড়ে ওঠা আগাছাগুলো
নিপুণ হাতে পরিচর্যায়
ফিরে পায় পরিপূর্ণ লাবণ্যতা,
সম্পর্কের যত্নে নতুন আলোয় নিত্যদিন
রঙিন ফুল ফোটে বাড়ায় সজীবতা।



