
ইলিয়াছ হোসেন
আমার মায়ে মরে গেছে
চার বছর আগে,
বাবা আমায় মায়ের মতো
রাখছে অনুরাগে।
বাবার অপার ভালোবাসায়
মায়ের কষ্ট ভুলি,
বাবার জন্য মধুর কাটছে
আমার দিনগুলি।
বাবা আমায় করতে বড়
সারা বেলা খাটে,
কভু খাটে ইটের ভাটায়
আবার পুকুর কাটে।
বাবার ত্যাগে অবিরত
বাড়ছে আমার ঋণ,
বাবার মনে কিঞ্চিৎ কষ্ট
দিবো না কোনো দিন।



