
সারমিন চৌধুরী
হোঁচট খেয়ে হাড়ে ব্যথা পেলে
ঝনঝন শব্দে ভেঙে পড়ে পৃথিবী তাতে!
জরাগ্রস্ত কাতর দেহে অসহ্য ব্যথা
ব্যথা হাতেপায়ে কিংবা মস্তিষ্কে
যেন মেশিন চলছে মৃদুলয়ে একঘেয়ে স্বরে
হঠাৎ কেটে হাত কিংবা ছুরিকাঘাতে শরীর
যেন গগন চিরে ধেয়ে গেল অতুলে
এক শব্দভেদী বোমারু বিমান।
হারানোর বিচিত্র ব্যথা বজ্রনির্ঘোষসম
থরথরিয়ে কাঁপে তাতে বিশ্বভূখণ্ড।
প্রাণের স্বজন হারিয়ে গেছে
এই ব্যথা ভিতর নিঃশব্দে কুরে কুরে খায়
নিদারুণ এক ব্যথা, হায়!
যার চলে যায় শুধু সেই টের পায়
অন্য কারো প্রাণে বাজে না সে বেহাগ তান
তীর ছুটে যায় ছেড়ে ধনুকের তীক্ষ্ণ টঙ্কার
কেউ কি তার শুনেছে স্বরগ্রাম?
করুণ সুর লহরী ভালোবেসে,
ভায়োলিনের পাঁজরের খোঁজে কে দাগ।



