কবিতাসাহিত্য

আমার কি দোষ

মহসিন আলম মুহিন

আমার কি দোষ দেহ অবশ,
হাজার জ্বালা-যন্ত্রণায়!
সবই ওরা কাইরা নিছে-
বেঁচে থাকাই বড় দায়।

অধিকার সব হারিয়ে গেছে
মারছে পেটে লাথি।
ওরাই নাকি দেশপ্রেমিক,
সুখ-দুঃখের সাথী।

আয়ের পথ সব বন্ধ করে,
লম্বা করছে ব্যয়ের খাত।
ওদের কারা মানুষ বলে,
আসলে ওরা বজ্জাত।

দ্রব্য মূল্যে আগুন দিছে,
সবার বেহাল দশা।
সব খেয়েছে লুটেপুটে
নষ্ট মুখের ভাষা।

আফসোস নেই একটুখানি,
ঝরে না চোখের পানি।
কোনো কিছুর ধার ধারে না,
ভাবটা নীতি মানি।

আসলে লোভী পাপী ওরা,
হিসাব ওদের হবে,
সামর্থ্যের ধাপ শেষ হলে পর
মস্ত ধরা খাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension