কবিতাসাহিত্য

স্বপ্নদের দেখাদেখি

নার্গিস জুহী


আমি এখনো স্বপ্ন দেখতে পারি,
একদিন ছুটি মিলবে আমাদের—
মুক্তি হবে সেদিন।
একঘেয়ে সকাল-দুপুর,সন্ধ্যা—
রাতের ঘ্যাসঘ্যাসে আর্তনাদ থেমে যাবে,
শহুরে শব্দ, যান্ত্রিক জীবন অথবা অনলাইনের সব
যন্ত্রণা থেকে মুক্তি পাবে বেঁচে থাকা।
সেদিন পলাশ বনের পথে আমরা পথ হারাবো।
আগুনরঙা পলাশ মুছে দেবে আমাদের মনখারাপ,
পায়ের তলায় মরা ঝরাপাতা,
আলতো পায়ে হেঁটে খুঁজে নেব নিজেদের।
ঝরাপাতার মরমর ছন্দে আমরা দিশেহারা হবো,
প্রেয়সীর নূপুরের চেয়েও মধুর এক অলংকার
সেই মরা ঝরাপাতা।
তারপর পলাশ গাছের তলায় পৌঁছে গিয়ে—
আমরা ঠিকঠাক গড়ে নেব আমাদের ইতিহাস।
আমি আজও এমনতর স্বপ্ন দেখি,
আমি আজও মুক্তির স্বপ্ন দেখি,
আমি আজও সেই কবিতা লেখার স্বপ্ন দেখি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension