
জহিরুল হক বিদ্যুৎ
হে উন্নত মম শির!
তোমার আলোক-নহরে শব্দরা জাগে
অগ্নিদ্রোহে ভাঙে গোলামির জিঞ্জির।
বুকের পিঞ্জর খুলে উড়ে যায় মুক্ত পাখি,
অনুভবে মিশে আছো চির মহিমায়।
হে বিদ্রোহী কবি, মহাকালের উদিত রবি!
তবু এঁকেছ কবিতা ও গানে
প্রেমময় অসাম্প্রদায়িক ছবি।
প্রিয় তুমি গানের বুলবুল,
তুমি শেকল ভাঙার গান তুমিই নজরুল!
তুমি হতে শিখি তোমাকেই যুগে যুগে পড়ি
তুমি শত শত কবির চেতনার শব্দফুল।
তুমি বিদগ্ধ প্রেমিক,
প্রণয় সঞ্চিতা, পিযুষ দহনে অগ্নিবীণা!
তোমাকে অতিক্রমের দুঃসাহস নেই জানা,
ঐশ্বরিক বোধে নানান সৃষ্টি সৃজনে
তুৃমি কালজয়ী, ব্যপ্তির বহুদূরে লৌকিক
তোমার অমর কথামালা প্রাণসঞ্চারী মৌলিক।



