
তুহীন বিশ্বাস
গঙ্গাস্নানে, তুলসি জলে নিজেকে করো শুদ্ধ
ভুল পাহাড়ে শক্ত দেয়ালে জীবনখাতা রুদ্ধ।
ঠোঁটের হাসির আড়ালে লুকানো মারণ বিষ
নির্বোধের দল খুঁজছে সেথায় উচ্ছ্বাসের শিষ।
অতীত ভুলে লোভের ছলে হীরা ফেলে কাচ
সনদ বিহীন রাষ্ট্র তোমার শিক্ষিতদের ধাঁচ;
আমলা কামলা সবাই মিলে ঘুরছে পিছুপিছু
শরাবের পেয়ালা হাতে দিয়ে লুটছে সবকিছু।
শূন্য হস্তে ক্লান্ত হয়ে ঘরে ফিরে শুধু ভাবছো
সর্বস্বান্ত হয়ে তুমি একলা বালিশে কাঁদছো।



